ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

১০২ বছরে না ফেরার দেশে অভিনেত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

হলিউডের সোনালী যুগের শেষ প্রদীপগুলোর একটি নিভে গেল। অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ইভা মেরি সেইন্ট আর নেই। ১০২ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবনে প্রয়াণ ঘটে তার। অভিনেত্রীর মুখপাত্র জেফ স্যান্ডারসন জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু তার।

১৯৫৪ সালে ইলিয়া কাজানের বিখ্যাত ক্রাইম-ড্রামা ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন ইভা মেরি সেইন্ট। সাত দশকের সুবিশাল ক্যারিয়ার তার।

প্রথম সিনেমাতেই মার্লন ব্র্যান্ডোর বিপরীতে সাবলীল ও নজরকাড়া অভিনয় দিয়ে মাত করে দেন গোটা বিনোদন বিশ্ব। অভিষেক ছবিতেই সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে নিজের ঝুলিতে পুরে নেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।

প্রথম ছবিতেই অস্কার জয়ের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। মাস্টার অব সাসপেন্স অ্যালফ্রেড হিচককের বিখ্যাত স্পাই-থ্রিলার ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এ ক্যারি গ্র্যান্টের বিপরীতে এক ডাবল এজেন্টের ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ান তিনি।

পরবর্তীতে ওটো প্রেমিঞ্জারের ‘এক্সোডাস’ (১৯৬০) এবং জন ফ্র্যাঙ্কেনহাইমারের ‘অল ফল ডাউন’ (১৯৬২)-এ পল নিউম্যান ও ওয়ারেন বিটির মতো তারকাদের বিপরীতে তার অভিনয় সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয়। হলিউড যার পায়ের নিচে সমর্পিত ছিল, তিনি বিশ্বজুড়ে মহাতারকা হওয়ার দৌড়ে অনন্য উচ্চতায় পৌঁছাতে পারতেন। কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় পরিবার ও সন্তানকে প্রাধান্য দিতে অভিনয়ের গতি কিছুটা কমিয়ে দেন তিনি।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও তার পদচারণা ছিল সমান উজ্জ্বল। ১৯৯০ সালে প্রশংসিত মিনি সিরিজ ‘পিপল লাইক আস’-এ এক ধনী বিধবার চরিত্রে অভিনয় করে তিনি অর্জন করেন মর্যাদাপূর্ণ এমি অ্যাওয়ার্ড। আশির কোঠায় পৌঁছে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমায় সুপারম্যানের পালক মায়ের চরিত্রে অভিনয় করে ফের রূপালী পর্দায় চমক দেখান এই গুণী শিল্পী।
জীবনের শেষভাগ পর্যন্ত অভিনয়ের প্রতি তার আগ্রহ কমেনি; নব্বইয়ের কোঠায় পৌঁছেও ‘উইন্টারস টেল’ এবং ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারিয়েট ইন এক্সট্যাসি’র মতো চলচ্চিত্রে তাকে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।

১৯২৪ সালের ৪ জুলাই নিউ জার্সিতে জন্ম নেওয়া ইভা মেরি সেইন্ট প্রথাগত শিক্ষকতার পড়ালেখা ছেড়ে থিয়েটারের টানে নাম লেখান অভিনয় জগতে। নিউ ইয়র্কের বিখ্যাত এক্টরস স্টুডিও থেকে নিজের অভিনয় দক্ষতাকে শানিয়ে নিয়েছিলেন তিনি। পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ইভা। পরিচালক জেফ্রি হেইডেনের সঙ্গে তার দীর্ঘ ৬৫ বছরের সুখী দাম্পত্য জীবন কাটান, যা রঙিন হলিউডের ইতিহাসে বিরল।

তার প্রয়াণে হলিউডের সোনালী ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি ঘটল।

জনপ্রিয় সংবাদ

১০২ বছরে না ফেরার দেশে অভিনেত্রী

প্রকাশিত : ১২:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬