ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কর্তনের জন্য কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মঙ্গলবার (১৩ অক্টোবর) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) ও ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক ডিজিএম (অ. দা.) চিরেন্দ্র নাথ রায়।

জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে উলিপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।

এ বিষয়ে উলিপুর জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) ও ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক ডিজিএম (অ. দা.) চিরেন্দ্র নাথ রায় জানান, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জনপ্রিয় সংবাদ

৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ০৮:০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬