ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দুমকিতে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার সকাল থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত পায়রা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীর বাহেরচর, পশ্চিম আঙ্গারিয়া, আলগি, রাজাগঞ্জ ও চান্দখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এসব জাল ও নৌকা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, জব্দ করা কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ

প্রকাশিত : ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬