ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সৌদির বিমানবন্দরগুলোতে হুথিদের হামলায় প্রাণ গেছে ১৯ জনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় সবমিলিয়ে ১৯ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

তিনি বলেছেন, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণ গেছে ১৭ জনের। আর আবহা বিমানবন্দরে নিহত হয়েছেন দুজন। এরমধ্যে গত শনিবার সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় চালায় হুথিরা। এদিন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। পরে এ সংখ্যা আরও বৃদ্ধি পায়।

হুথিদের হামলায় বিমানবন্দরগুলোতে ৩৬৪ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তুর্কি আল-মালিকি।

সংবাদমাধ্যম আল আকবারিয়াকে তিনি বলেছেন, “অক্টোবরের শুরুতে সৌদি আরবে হুথিদের হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এরআগে জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে ইরান সমর্থিত গোষ্ঠীটির লড়াই শুরু হয়।”

তিনি আরও বলেছেন, “অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ২০ বার হামলার শিকার হয়েছে। অক্টোবরের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত এ বিমাবন্দরে ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন।”

“এছাড়া দক্ষিণপশ্চিমাঞ্চলের আসির অঞ্চলের আবহা বিমানবন্দরে দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। অপরদিকে জাজান অঞ্চলের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে আরও তিনজন আহত হয়েছেন।”

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ অন্যান্যরা হুথিদের হামলা থেকে বেঁচে গেছেন

সৌদির বিমানবন্দরগুলোতে হুথিদের হামলায় প্রাণ গেছে ১৯ জনের

প্রকাশিত : ১০:০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬