ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রাশিয়ার ছয় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্থের দাবি ইউক্রেনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বোরিসোভলেস্ক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে দেশটির ছয়টি এসইউ-৩৪ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্থের দাবি করেছে ইউক্রেন। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশটি জানিয়েছে, গতকাল রাতে এ হামলা চালানো হয়।

ইউক্রেনের মিলিটারি জেনারেল স্টাফ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, যুদ্ধবিমানগুলোর ছোট থেকে বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

বৃহস্পতিবার স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে, বিমানঘাঁটিতে হামলার চিহ্ন রয়েছে।

এসইউ-৩৪এম বিশালাকৃতির বোমারু যুদ্ধবিমান। এগুলোর একেকটির কয়েকশ কোটি টাকা। এ যুদ্ধবিমানগুলো দিয়ে ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে গ্লিড বোমা নিক্ষেপ করে রুশ বাহিনী। আর এসব বোমা ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে।

রুশ বিমানঘাঁটিতে নিজেদের নেপচুন কোস্টাল মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ছয় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্থের দাবি ইউক্রেনের

রাশিয়ার ছয় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্থের দাবি ইউক্রেনের

প্রকাশিত : ০৩:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬