ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রাতে ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। শনিবার (১৭ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

রাতে ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

প্রকাশিত : ০৭:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬