ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি: প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা, ব্যবসা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কোম্পানির ব্যবসা অর্জন, সম্প্রসারণ এবং সার্বিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাখাওয়াত হোসেন মামুন (এইচআইএসি) এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম (অডিট ও মনিটরিং সেল) উপস্থিত থেকে ব্যবসা অর্জন, ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬-এর আহ্বায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদ আলী খান। অনুষ্ঠানে কোম্পানির সকল শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ২০২৫ সালে ব্যবসায়িক সাফল্য অর্জনকারী শাখাগুলোকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা। সংশ্লিষ্ট শাখাগুলোর অর্জনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলন কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।

জনপ্রিয় সংবাদ

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬