ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

পানছড়িতে সিএনজি-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, বিজিবি সদস্য আহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

0-0x0-0-0#

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সিএনজি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত শিশু তানিয়াকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তানিয়া উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, তানিয়া পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সিএনজি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে চিকিৎসার জন্য গুইমারা বিজিবি হাসপাতালে নেওয়া হয়েছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয় সংবাদ

প্রশাসনকে বিগত ১৭ বছর রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে স্বৈরাচার সরকার : পানিসম্পদ মন্ত্রী

পানছড়িতে সিএনজি-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, বিজিবি সদস্য আহত

প্রকাশিত : ০৭:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬