সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এর দিক নির্দেশনায় এস আই মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল ধর্মপাশা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-১২২/২৫ (ধর্ম) এর পরোয়ানাভূক্ত আসামী আলী নুর (৩৫), পিতা-আছর উদ্দিন, সাং-বড়খলা, ২।
জিআর-১০৭/২৬ (ধর্ম) এর পরোয়ানাভূক্ত আসামী আজিজ দেবনাথ (৫০), ৩। সিতেন দেবনাথ (৩৬), উভয় পিতা-মৃত দেবেন্দ্র চন্দ্র দেবনাথ, সাং-দুবালা, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ। ২৩/১০/২০২৬ তারিখে রাত্র অনুমান ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের বসতবাড়ী হতে গ্রেফতার করা হয়। আসামীদেরকে বিধি মোতাবেক বিশেষ পুলিশ পহরায় ধর্মপাশা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্মপাশা থানার পুলিশ সূএে জানা যায়, মাদক, জুয়া/অনলাইন জুয়া, গ্রেফতারী পরোয়ানা তামিলে ধর্মপাশা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ডেস্ক রিপোর্ট 






















