খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ কংচাইরী মাষ্টার কে স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ার সংবর্ধনা অনুষ্টিত হয় । খাগড়াছড়ি সদর উপজেলা আপার পেরাছড়া চৌংজিড়া স্থানে ফুল তোড়া ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আয়োজন করা হয়েছে। প্রধান অতিথির ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। এই সময়ে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য রুমেল মারমা, ক্যরী মারমা, উপজেলা সভাপতি মংখই মারমা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক থোইলাপ্রু মারমা নারী নেত্রী চাইঞাং মারমা, ওয়াপ্রুসং মারমা ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে বাবু কংচাইরী মারমার মনোনয়ন মারমা সম্প্রদায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির আদর্শকে সামনে রেখে মারমা সম্প্রদায়ের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং ঐক্য সুদৃঢ় করার প্রত্যাশা আশ্বাস দেয় ।

ডেস্ক রিপোর্ট 






















