ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া দিয়ে নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দিয়ে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় এ মিছিল হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে মিছিলে ২০ থেকে ২৫ জন অংশ নেন। তাঁদের হাতে ব্যানার ছিল। মিছিল থেকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। এদিকে মিছিলের খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন:রংপুর বিভাগে আইডিইবি’র যুগ্ম আহ্বায়ক সেলিমুর রহমানকে বিভিন্ন মহলের অভিনন্দন

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া দিয়ে নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬