ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দেশের সেবা এক দিনের জন্য করতে পারাটাও গর্বের বিষয় : আশরাফুল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

জাতীয় দলের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। অবসরের পর যোগ দিয়েছেন কোচিংয়ে। দ্রুতই সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের ব্যাটিং কোচের পদে। প্রায় বছর খানেক দায়িত্ব সামলানোর পর তাকে সরিয়ে দিয়েছে বিসিবি।

আশরাফুল বলেন, ‘আক্ষেপ নাই। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমি শুরুতেই বলেছিলাম, প্রথম এক সিরিজে দেওয়া হয়েছিল। বাংলাদেশের হয়ে এক দিন কাজ করতে পারাটাও গর্বের ব্যাপার। আমি ১১ মাস কাজ করতে পেরেছি। ভালো-খারাপ সবকিছু মিলিয়েই সময় কাটিয়েছি। আবার সামনে দেখা হবে ইনশাআল্লাহ।’

‘আমার চুক্তি জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত, পরের ৩ মাস অন্য অ্যাসাইনমেন্টে কাজে লাগলে উনারা কাজে লাগাবে। এই মুহূর্তে আমি জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছি না, এটাই বলা হয়েছে। সামনে কোনো কাজ থাকলে আমাকে জানাবে।’-যোগ করেন তিনি।

পরে জাতীয় দল নিয়ে আশরাফুল বললেন, ‘আমি মনে করি দল ভালো ট্র্যাকেই আছে। যদিও আমরা ওয়ানডেতে ভালো করতে পারিনি ত্রিদেশীয় সিরিজে। আমাদের টেস্ট দল কিন্তু খুবই গোছানো মাশাআল্লাহ।’

জনপ্রিয় সংবাদ

গুগড়াছড়ি রত্মা বিমায় বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

দেশের সেবা এক দিনের জন্য করতে পারাটাও গর্বের বিষয় : আশরাফুল

প্রকাশিত : ০২:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬