ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পালিয়ে যাওয়ার অভিযোগে চাকরি হারালেন এসপি তানিয়া আনসারী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

অসদাচরণ ও পলায়নের অভিযোগে চাকরি হারিয়েছেন পুলিশ টেলিকম ঢাকার সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারী।

রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ড. তানিয়া আনসারীর (বিপি-৮০০৬১১০৭৪৬) বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুসারে যথাক্রমে অসদাচরণ ও পলায়ন-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন।

এতে আরও জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে। সেই লক্ষ্যে তাকে ২০২৫ সালের ১০ মে থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জনপ্রিয় সংবাদ

অনুমোদিত হলো চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন চারটি পাঠ্যবই

পালিয়ে যাওয়ার অভিযোগে চাকরি হারালেন এসপি তানিয়া আনসারী

প্রকাশিত : ১১:০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬