ইসরায়েলকে বাঁচাতে আর মাত্র চার ঘণ্টা বাকি আছে এমন মন্তব্য করে নিজ সমর্থকদের ভোট দিতে যেতে বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন হচ্ছে। ইসরায়েলের ভোট হয় পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে। ফলে যে দল বেশি ভোট পায় সে দল পার্লামেন্টেও আসন বেশি পায়।
আজকের নির্বাচনে আরব ইসরায়েলিদের উপস্থিতি গতবারের চেয়ে বেশি। আর আরবরা যেহেতু নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকে ভোট দেবেন না। তাই তিনি তার সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।
এরসঙ্গে নিজের জয়কে ইসরায়েলের অস্তিত্বের সঙ্গে মেলাচ্ছেন তিনি।
ইসরায়েলের স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি শেষ হবে রাত ১০টায়। বাংলাদেশে তখন ঘড়ির কাঁটা মঙ্গলবার পেরিয়ে বুধবার রাত ২টায় পড়বে। অর্থাৎ বাংলাদেশ সময় রাত ২টায় ভোটগ্রহণ শেষ হবে। এরপর প্রাথমিক ও অনানুষ্ঠানিক ফলাফল আসা শুরু করবে।

ডেস্ক রিপোর্ট 






















