ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের মুখে পড়েছেন সাঙ্গাকারা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা অভিযোগ করেছেন, সম্প্রতি সপরিবারে ভ্রমণকালে ডাবলিন বিমানবন্দরে রায়ানএয়ার কর্মীদের কাছ থেকে ‘বৈষম্যমূলক’ ও ‘হুমকিমূলক’ আচরণের শিকার হয়েছেন তিনি। এই অভিজ্ঞতাকে তিনি অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেছেন একটি পোস্টে এবং বলেছেন, ডাবলিনে এমন বাজে অভিজ্ঞতা তার প্রথম হলো।

সেই পোস্টের জবাবে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সাঙ্গাকারার বিরুদ্ধে নিজেকে বিশেষ সুবিধা পাওয়ার যোগ্য মনে করা এবং ‘বিশেষ সুবিধা’ চাওয়ার অভিযোগ করেছেন।

মেডা ক্যারি নামের ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘সবার সাথে হুবহু একই রকম আচরণ করা বৈষম্য নয়, যদিও বিশেষ সুবিধায় অভ্যস্ত কেউ এতে অপমানিত বোধ করতে পারেন। কারও মর্যাদাকে স্বীকৃতি না দেওয়াটা কেবলই নিরপেক্ষতা। এক জ্ঞানী ব্যক্তি একবার বলেছিলেন, মানুষ যখন বিশেষ সুবিধা পেতে অভ্যস্ত হয়ে যায়, তখন সমান আচরণকেও বৈষম্য বলে মনে হয়। রায়ানএয়ার কোনো বাড়তি সুবিধার প্রতিশ্রুতি দেয় না।’

পরে সাঙ্গাকারাও তাকে শক্ত জবাব দেন, ‘যখন কেউ বলে আপনাদের মতো পাসপোর্টধারী ব্যক্তির এমন আচরণই পাওয়া উচিত এবং সেই জঘন্য মন্তব্যের যদি আমরা বিরোধিতা করি, তাহলে আমাদেরকে অন্য যাত্রীদের জন্য হুমকি হিসেবে গণ্য করে বিমানে উঠতে না দেয়, তাহলে সেটা সবার সঙ্গে সমান আচরণ নয়, বর্ণবাদী।’

জনপ্রিয় সংবাদ

এইচএসসির ফলে বড় ধস, কমেছে পাস ও জিপিএ-৫

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের মুখে পড়েছেন সাঙ্গাকারা

প্রকাশিত : ০২:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬