ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পানছড়ির মায়াবিনী লেকে বাংলাদেশের আন্তর্জাতিক আল্ট্রা ট্রেইল ম্যারাথন, ১০০ কিলোমিটার দৌড়ে অংশ নিচ্ছেন প্রতিযোগীতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মায়াবিনী লেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ১০০ কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথন ‘অ্যালবাট্রস আল্ট্রেইল-২০২৬’। রান বাংলাদেশ-এর আয়োজনে এ প্রতিযোগিতায় ১০০ কিলোমিটার দূরত্বের দৌড়ে অংশ নিচ্ছেন দৌড়বিদরা।

গতকাল রাত ৭টার দিকে প্রতিযোগিতার একটি পর্ব শেষ হওয়ার পর আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে আবারও শুরু হয়েছে দৌড় কার্যক্রম। পাহাড়ি আঁকাবাঁকা পথ, দুর্গম ট্রেইল ও প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে নির্ধারিত দূরত্ব অতিক্রম করছেন প্রতিযোগীতা।

প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা দৌড়বিদদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের দৌড়বিদদের অংশগ্রহণে আয়োজনটি পেয়েছে ভিন্ন মাত্রা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে খাগড়াছড়ির পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা ও স্থানীয় সংস্কৃতি দেশের আরও বেশি পরিচিতি লাভ করবে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে অ্যাডভেঞ্চার পর্যটনের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আয়োজন।

জনপ্রিয় সংবাদ

এইচএসসির ফল প্রকাশ পাসে শীর্ষে ঢাকা

পানছড়ির মায়াবিনী লেকে বাংলাদেশের আন্তর্জাতিক আল্ট্রা ট্রেইল ম্যারাথন, ১০০ কিলোমিটার দৌড়ে অংশ নিচ্ছেন প্রতিযোগীতা

প্রকাশিত : ০১:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬