ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মহালছড়ির মুবাছড়ি বন বিহারে ৭তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৭তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির রাজ বন বিহারের আবাসিক অধ্যক্ষ সৌরজগৎ মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন গৌতম বুদ্ধ বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু সংঘ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ভদন্ত এম. প্রজ্ঞাজ্যোতি মহাথের। বিশেষ ধর্মদেশনা প্রদান করেন পানছড়ির শান্তিপুর অরণ্য কুটির বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসন রক্ষিত মহাথের।

দিনব্যাপী ধর্মীয় আয়োজনে সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন পুণ্যকর্ম অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা এবং বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক পুণ্যার্থী অংশগ্রহণ করেন।
রাতে, ধর্মীয় অনুষ্ঠানের অংশগ্রহণ করে বিহার প্রাঙ্গণে আকাশপ্রদীপ ওড়ানোর আয়োজন করা হয়। এ আয়োজনকে ঘিরে বিহার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কঠিন চীবর দান অন্যতম গুরুত্বপূর্ণ পুণ্যময় ধর্মীয় অনুষ্ঠান। তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে ভিক্ষুসংঘকে চীবরসহ বিভিন্ন দানসামগ্রী প্রদান করেন দায়ক-দায়িকারা। এর মাধ্যমে তাঁরা পুণ্য সঞ্চয় ও দানশীলতার চর্চা করেন।

জনপ্রিয় সংবাদ

পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মতৎপরতা ও স্বাবলম্বী হচ্ছে শত শত নারী শ্রমিক

মহালছড়ির মুবাছড়ি বন বিহারে ৭তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬