ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মিসাইলের সীমা ২ হাজার কিমি ধরে রাখার বাধ্যবাধকতা থেকে সরে এসেছে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০২:০১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫৮ বার দেখা হয়েছে

নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের সীমা বা রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এরফলে এখন থেকে যেসব মিসাইল তৈরি করা হবে সেগুলোর রেঞ্জ দুই হাজার কিলোমিটার থেকে বেশি থাকবে।

বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বি শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তার কাছ থেকে এমন ঘোষণা আসল যখন সুপ্রিম লিডার মোজতবা খামেনি কয়েকদিন আগে জানান, ইরানের ওপর নতুন করে যদি কোনো হামলা হয় তাহলে তাদের পাল্টা হামলা হবে ভৌগলিক সীমাবদ্ধতার বাইরে। অর্থাৎ হামলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা মানা হবে না।

রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে বিপ্লবী গার্ডের মুখপাত্র বলেন, মিসাইলের রেঞ্জের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে এবং ইরান কথার বদলে বাস্তবে এটি করে দেখাবে।

ইরানের কাছে এখনই দুই হাজার কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল আছে কি না বা অতীতে ছিল কি না সেটি স্পষ্ট করেননি তিনি।

চলতি বছরের মার্চে ইরান ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। যা ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরে। রেঞ্জেরও বাইরের অঞ্চলে মিসাইল নিক্ষেপ করায় ওই সময় প্রশ্ন উঠেছিল, ইরান কি তাহলে আরও বেশি দূরত্বে আঘাত হানার সক্ষম মিসাইল তৈরি করেছে কি না। যদিও দিয়েগো গার্সিয়ার দিকে ছোড়া তাদের দুটি মিসাইলই মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের শঙ্কা, ইরান তাদের মহাকাশ পোগ্রামকে কাজে লাগিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে।

সূত্র: এপি

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার

মিসাইলের সীমা ২ হাজার কিমি ধরে রাখার বাধ্যবাধকতা থেকে সরে এসেছে ইরান

প্রকাশিত : ০৪:০২:০১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬