ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

“কষ্ট “

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

সুখ আমাকে ভুলে গেলেও

কষ্ট বুকের ভেতর শেকড় গেড়েছে,
হাসিটা যেন শুকনো পাতার মতো
সময়ের ঝড়ে উড়ে গেছে,
দুঃখ এখনো পাথরের ছায়া হয়ে
আমার পিছু ছাড়েনি।

মাটির বুকে মিশে আছে আমার সুখ,
কষ্ট তারই গভীর ফাটলে ঘুমায়,
ধরার ধুলোয় গড়া এই জীবন
দুঃখের নদীতে ভেসে যায়।
সুখ যেন দূর আকাশের তারা,
হাত বাড়ালেই মেঘে হারায়।

মাটিরে আমি বড় ভালোবাসি,
মাটি যে আমার মা—
তার বুকের উষ্ণ আঁচলে
আমার সব কান্না থামে না।
এই গগন মায়ের আঁচল হলেও
মাটির মতো আশ্রয় কোথা?

যন্ত্রণার আগুন মিশে আছে রক্তে,
কষ্টের ছাই জমে চোখে,
দুঃখকে সঙ্গী করে হাঁটি আমি
অন্ধকারের দীর্ঘ পথে।
তবু মায়ের মাটির টানে
পথভ্রষ্ট হইনি কোনো মতে।

মোঃ আব্দুল মজিদ
ডি সার্কেল অফিস,
রংপুর।

জনপ্রিয় সংবাদ

ইয়ামাল স্কোয়াডে না থাকায় কিছুটা নিরাশ হয়েছেন প্রতিপক্ষের কোচ

“কষ্ট “

প্রকাশিত : ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সুখ আমাকে ভুলে গেলেও

কষ্ট বুকের ভেতর শেকড় গেড়েছে,
হাসিটা যেন শুকনো পাতার মতো
সময়ের ঝড়ে উড়ে গেছে,
দুঃখ এখনো পাথরের ছায়া হয়ে
আমার পিছু ছাড়েনি।

মাটির বুকে মিশে আছে আমার সুখ,
কষ্ট তারই গভীর ফাটলে ঘুমায়,
ধরার ধুলোয় গড়া এই জীবন
দুঃখের নদীতে ভেসে যায়।
সুখ যেন দূর আকাশের তারা,
হাত বাড়ালেই মেঘে হারায়।

মাটিরে আমি বড় ভালোবাসি,
মাটি যে আমার মা—
তার বুকের উষ্ণ আঁচলে
আমার সব কান্না থামে না।
এই গগন মায়ের আঁচল হলেও
মাটির মতো আশ্রয় কোথা?

যন্ত্রণার আগুন মিশে আছে রক্তে,
কষ্টের ছাই জমে চোখে,
দুঃখকে সঙ্গী করে হাঁটি আমি
অন্ধকারের দীর্ঘ পথে।
তবু মায়ের মাটির টানে
পথভ্রষ্ট হইনি কোনো মতে।

মোঃ আব্দুল মজিদ
ডি সার্কেল অফিস,
রংপুর।