ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দেশে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে এডিবি ও সরকারের ‘পিপিপি মনিটর’ চালু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

টেকসই অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আরও জোরদার ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ পিপিপি ফোরামে’ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন ও বিশিষ্ট প্রতিনিধিরা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ এবং অবকাঠামো বিশেষজ্ঞদের সামনে প্রকাশনাটির মূল তথ্য ও ফলাফল তুলে ধরা হয়। ফোরামের আলোচনায় বাংলাদেশের ক্রমবিকাশমান পিপিপি কাঠামো, বিনিয়োগের নতুন সম্ভাবনা এবং বাস্তবায়নযোগ্য প্রকল্পের একটি শক্তিশালী পাইপলাইন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান তাকেও কোইকে বলেন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং উন্নত জনসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের দক্ষতা, উদ্ভাবন এবং মূলধন কাজে লাগানোর এক গুরুত্বপূর্ণ সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। একটি সফল পিপিপি বাজার গড়ে তুলতে সুষ্ঠু নীতি ও নিয়ন্ত্রক কাঠামো, শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রক্রিয়া এবং সুপরিকল্পিত প্রকল্প অপরিহার্য। এই ‘পিপিপি মনিটর’ প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি টেকসই বেসরকারি বিনিয়োগের সহায়ক পরিবেশ শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফোরামে বাংলাদেশের ‘ইনভেস্টমেন্ট ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এজেন্ডা এবং বৃহত্তর বেসরকারি খাত উন্নয়ন সংস্কারে পিপিপির ভূমিকার ওপর আলোকপাত করা হয়, যার মধ্যে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণে এডিবির সহায়তাপুষ্ট উদ্যোগগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। অংশগ্রহণকারীরা শক্তিশালী পিপিপি কাঠামো গঠন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং স্পষ্ট উন্নয়ন সুফল ও বাস্তবসম্মত বেসরকারি অংশগ্রহণের সুযোগ রয়েছে এমন প্রকল্পের তালিকা তৈরির ওপর জোর দেন। এক্ষেত্রে অগ্রাধিকারমূলক বিষয়গুলোর মধ্যে রয়েছে উন্নত প্রকল্প প্রস্তুতি, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ক্রয় প্রক্রিয়া, ঝুঁকির সুষম বণ্টন, পূর্বানুমানযোগ্য চুক্তি এবং বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায় থেকেই সম্পৃক্ততা বৃদ্ধি।

এছাড়া আলোচনায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অধীনে প্রাতিষ্ঠানিক রূপান্তরের বিষয়টিও উঠে আসে। সেখানে সুস্পষ্ট পরিচালন ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসংস্থা সমন্বয় এবং চলমান পিপিপি প্রকল্পগুলো পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় সংবাদ

দেশবিরোধী চক্র গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র করছে : স্পিকার

দেশে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে এডিবি ও সরকারের ‘পিপিপি মনিটর’ চালু

প্রকাশিত : ০১:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬