ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দুর্নীতির দায়ে পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির বিরোধী দল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর মঙ্গলবার পদত্যাগের এই ঘোষণা দেন তিনি।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মনতসামের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুরেলসুক ও তার দলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন।

মঙ্গোলিয়ার বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে।

মনতসামের প্রতিবেদনে বলা হয়েছে, খুরেলসুক উখনা বলেছেন, সত্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য ডেমোক্রেটিক পার্টি বলেছে যে আমার পদ থেকে সরে দাঁড়ানো উচিত। আমি এ বিষয়ে একমত। তাই আমি মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করব। আমার বিরুদ্ধে তোলা এই অভিযোগের তদন্ত করা হবে এবং আমার সম্মান ফিরিয়ে আনা হবে।

২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকারী খুরেলসুক উখনা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রেসিডেন্টের মানহানি ও অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে।তবে তিনি তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

মঙ্গোলিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্টের এই পদত্যাগ দেশটির ১২৬ সদস্যের এককক্ষ বিশিষ্ট সংসদ ‘স্টেট গ্রেট খুরাল’র অনুমোদন পেতে হবে।

সূত্র : রয়টার্স।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন এর দায়িত্ব হস্তান্তর

দুর্নীতির দায়ে পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

প্রকাশিত : ০৬:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬