ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পবিপ্রবি’র নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন এর দায়িত্ব হস্তান্তর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন এর দায়িত্ব গ্রহণ করেছেন ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান।

বুধবার (১৮নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে অনুষদীয় কার্যালয় এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.এস.এম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.এবিএম. সাইফুল ইসলাম, নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, এনএফএস অনুষদের সাবেক ডিন প্রফেসর মো: শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.এস.এম হেমায়েত জাহান বলেন,” নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান একজন অভিজ্ঞ,দক্ষ, নিবেদিত প্রাণ শিক্ষাবিদ ও প্রশাসক। ট্রেজারার হিসেবে তিনি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্হাপনায় তাঁর মেধা, সততা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাঁর এই দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও একাডেমিক প্রজ্ঞা নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তিনি আরও বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের দক্ষ পুষ্টিবিদ ও খাদ্যবিজ্ঞানী তৈরীতে অনন্য ভূমিকা রেখে চলেছে। নবনিযুক্ত ডিনের নেতৃত্বে এই অনুষদের শিক্ষা,গবেষণা এবং ল্যাবরেটরি সুবিধা আরও আধুনিক ও সমৃদ্ধ হবে বলে আশাবাদী। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এই অনুষদের গবেষক ও শিক্ষার্থীরা আরো জোড়ালো ভূমিকা রাখবে”। সাথে সাথে তিনি বিদায়ী ডিনকে সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় অনুষদের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন এর দায়িত্ব হস্তান্তর

পবিপ্রবি’র নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন এর দায়িত্ব হস্তান্তর

প্রকাশিত : ০৬:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬