ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বন্যা-শিবলী-নিপার পরিবেশনায় মুগ্ধ টরন্টোর দর্শক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কানাডার টরন্টোয় সংগীত ও নৃত্যের বর্ণিল আয়োজন দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। ১৪ নভেম্বর টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় এক হাজার দর্শক-শ্রোতা। অনুষ্ঠান শেষ হলেও শিল্পীদের পরিবেশনার ছবি ও ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন দর্শকেরা।

সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পাশ্চাত্য ও ভারতীয় ধ্রুপদি বাদ্যযন্ত্রের সমন্বয়ে তার পরিবেশনা পায় ভিন্ন মাত্রা। রাত ১১টার পরও দর্শকদের গান উপভোগ করতে দেখা যায়। তার সঙ্গে বাঁশিতে রাসেল টাবস, সেতারে মোহাম্মদ আসানি, পিয়ানোয় টিমোথি করলিস, চেলোতে বেন বোল্ট-মার্টিন এবং তবলায় রনি পামার সংগতে ছিলেন।

বাঁশির সুর ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা তাদের দল নিয়ে পরিবেশন করেন ‘আলোকের এই ঝর্ণাধারায়’। বাউলগানের সঙ্গে নৃত্য, ‘মোর ঘুমঘোরে’ যুগল নৃত্য এবং ‘ধ্রিম’ পরিবেশনাও দর্শকদের আকর্ষণ করে। তাপস দেবের নির্দেশনায় নাহিদ নাসরিন নয়ন ও তাপস দেবের যুগল নৃত্য ছিল আরেকটি উল্লেখযোগ্য পরিবেশনা।

এবারের আয়োজনের বিশেষ দিক ছিল স্থানীয় নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের অংশগ্রহণ। অনুষ্ঠানের আগে শিবলী ও নিপার পরিচালনায় দুই দিনের কর্মশালায় প্রশিক্ষণ নেওয়া শিল্পীরা মূল আয়োজনে কিংবদন্তি শিল্পীদের সঙ্গে মঞ্চে পরিবেশনার সুযোগ পান।

নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক নাহিদ নাসরিন নয়ন এবং সাইলেন্ট ডন প্রোডাকশনসের আয়োজনে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী। অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীদের পরিবেশনা, সংগীতায়োজন ও সামগ্রিক ব্যবস্থাপনার প্রশংসা করছেন দর্শকেরা। প্রবাসে বাংলা সংগীত ও নৃত্যের ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকল ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন এর দায়িত্ব হস্তান্তর

বন্যা-শিবলী-নিপার পরিবেশনায় মুগ্ধ টরন্টোর দর্শক

প্রকাশিত : ০৫:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬