ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রধান শিক্ষকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের উত্তর নলুয়া গ্রামের কৃতী সন্তান ও ৮০ নম্বর কামারবাড়ী পশ্চিম নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আর নেই। বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে পাতাবুনিয়া খেয়াঘাট এলাকায় স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মোঃ মোস্তাফিজুর রহমান ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তিনি কর্মজীবনে একজন নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির বাকেরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী ও সদালাপী একজন মানুষ। তাঁর আকস্মিক মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন আদর্শ শিক্ষকের পাশাপাশি একজন সজ্জন মানুষ হিসেবে তাঁর অবদান ও স্মৃতি দীর্ঘদিন সবার হৃদয়ে অম্লান হয়ে থাকবে।

মৃত্যুকালে তিনি এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন এর দায়িত্ব হস্তান্তর

বাকেরগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশিত : ০৫:০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬