ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। তিনি বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে বরগুনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মো: নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে কর্মসূচি গ্রহণ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন এবং সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। জাতিকে মেধাশূন্য করার সেই নির্মম হত্যাকাণ্ড আমাদের ইতিহাসের এক গভীর বেদনাবিধুর অধ্যায়। শহীদ বুদ্ধিজীবীদের যথাযথ সম্মান জানাতে তাঁদের জীবন, কর্ম ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এ জন্য দিবসের সব কর্মসূচিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত প্রতিনিধিরা দিবসটি সুষ্ঠু ও সফলভাবে উদ্‌যাপনে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন এর দায়িত্ব হস্তান্তর

বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬