জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের দক্ষতা বাড়াতে দেশব্যাপী অ্যাপ্লায়েড আইসিটি বিষয়ে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকায় ছয়টি ব্যাচে এ প্রশিক্ষণ শুরু হয়। আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকেরা অ্যাপ্লায়েড আইসিটি বিষয়ে বিষয়ভিত্তিক দক্ষতা, পাঠদান পদ্ধতি ও প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের জন্য অভ্যন্তরীণ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন বলেন, এ উদ্যোগের ফলে কলেজ পর্যায়ে পাঠদানের মান বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতেও এটি ভূমিকা রাখবে।

ডেস্ক রিপোর্ট 






















