ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার বরকামতা ইউনিয়নের বাগুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুইজনকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সাজাপ্রাপ্তরা হলেন- বাগুর গ্রামের ময়নাল হোসেন এর ছেলে মো. বিল্লাল হোসেন( ৪৩) ও চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মো  হানিফ ( ২৭)।  এ সময় আসামী  বিল্লাল হোসেন কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামী মো. হানিফকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।
মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
জনপ্রিয় সংবাদ

দেশবিরোধী চক্র গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র করছে : স্পিকার

দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত : ০৯:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬