ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

গাজায় শেষ ২৪ ঘণ্টায় নিহত ৫৬

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৪০৯ বার দেখা হয়েছে

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় অন্তত আরও ৫৬ জন ফিলিস্তিনি নিহত এবং বহু সংখ্যক আহত হয়েছেন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতির বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার পৃথক স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। এ সময় আরও ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজার ৫০০ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।

গত ১৮ মার্চ, ইসরায়েলি সেনাবাহিনী একটি চুক্তি অনুযায়ী জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সত্ত্বেও গাজায় আকস্মিক বিমান অভিযান চালায়। এতে ২ হাজার ১১১ জন নিহত এবং ৫ হাজার ৪৮৩ জন আহত হয়।

জনপ্রিয় সংবাদ

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের মুখে পড়েছেন সাঙ্গাকারা

গাজায় শেষ ২৪ ঘণ্টায় নিহত ৫৬

প্রকাশিত : ১০:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫