ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বাংলাদেশে যাত্রা শুরু করল স্টারলিংক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৩৪৮ বার দেখা হয়েছে

অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক।

মঙ্গলবার (২০ মে) সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম চালুর ব্যাপারে ফেসবুকে পোস্ট করে জানান।

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব পোস্টে লিখেন, গতকাল (সোমবার) বিকালে তারা ফোন কলে আমাকে বিষয়টা জানিয়েছে এবং আজ (মঙ্গলবার) সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।

ফেসবুক পোস্টে স্টারলিংকের ইন্টারনেট প্যাকেজের বিষয়েও বিস্তারিত লেখেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পীড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এম্বিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই স্টারলিংকের এই প্যাকেজ অর্ডার করতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই বিশেষ সহকারী। এ সময় তিনি যাত্রা শুরুর মাত্র ৯০ দিনের মধ্যে স্যারের (ড. ইউনুস) প্রত্যাশা বাস্তবায়িত হলো বলে উল্লেখ করেন।

স্টারলিংকের ইন্টারনেট প্যাকেজের দামের ব্যাপারে ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, ‘খরুচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণ এর সুযোগ পাবেন, এনজিও ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের মাঝেই পরমাণু অস্ত্র বৃদ্ধির ঘোষণা ম্যাঁক্রোর

বাংলাদেশে যাত্রা শুরু করল স্টারলিংক

প্রকাশিত : ১০:৪৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫