ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৩০৭ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও ঈদের পরদিন রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট বিরতিতে (হেডওয়ে)। এরপর সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

অবশ্য মেট্রোরেলের এমন সিদ্ধান্ত যাত্রীদের আগেই অবগত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষ্যে রাজধানীবাসীর একাংশ ঢাকা ছাড়লেও যারা রাজধানীতে রয়েছেন, তাদের যাতায়াতের জন্য ঈদের পরদিন থেকেই ট্রেন চলাচল আংশিকভাবে শুরু হচ্ছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি প্রযোজ্য হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষ্যেও টানা ৯ দিনের ছুটি দেওয়া হয়েছিল। তবে কোরবানির ঈদে এবার ছুটি আরও বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে।

কর্মবিরতিতে ডেল্টার ইন্টার্ন চিকিৎসকরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে

প্রকাশিত : ১০:২৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫