ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

সাদা পাথর লুট: প্রশাসনের তদন্তে চিহ্নিত ১৩৭ জন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

সিলেটের আলোচিত সাদা পাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার (২০ আগস্ট) প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।

বিষয়টি তিনি নিশ্চিত করলেও প্রতিবেদনের বিস্তারিত কিছু জানাননি।

তদন্ত সূত্রে জানা গেছে, সাত পৃষ্ঠার প্রতিবেদনে লুটপাটে জড়িত ১৩৭ জনের নাম উঠে এসেছে। এ ছাড়া পর্যটনকেন্দ্র ও পাথর সুরক্ষায় ১০ দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি।

এর আগে, গত ১২ আগস্ট সাদা পাথর লুটের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। রোববার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় চেয়ে আজ (বুধবার) প্রতিবেদন জমা দেওয়া হয়।এদিকে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ। দুপুর ১২টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয় ছাড়েন। এরপর প্রতিবেদন জমা দেওয়া হয়। বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব নেবেন।

প্রসঙ্গত, সাদা পাথর লুটের ঘটনায় সমালোচনার মুখে গত সোমবার ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একইসঙ্গে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকেও বদলি করা হয়।

মতিউর রহমান চৌধুরী নোয়াবের নতুন সভাপতি

সাদা পাথর লুট: প্রশাসনের তদন্তে চিহ্নিত ১৩৭ জন

প্রকাশিত : ০৩:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫