ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জুয়ার প্রচারণার অভিযোগে সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২৯১ বার দেখা হয়েছে

তদন্তের মুখে পড়েছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ, বিদেশি অনলাইন বেটিং অ্যাপের প্রচার করেছেন তিনি। পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট-২০১৬ অনুযায়ী তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে।

আকরামের বিরুদ্ধে লাহোরে অভিযোগ দায়ের হয়েছে। মোহাম্মদ ফিয়াজ নামে এক ব্যক্তি ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে অভিযোগ দায়ের করেছেন। আকরামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ফিয়াজের অভিযোগ, খেলার আড়ালে জুয়ার প্রচার করছেন দেশটির সাবেক এই অলরাউন্ডার। তার আরও অভিযোগ, ‘বাজি’ নামক একটি বিদেশি অনলাইন বেটিং সংস্থার প্রধান দূত আকরাম। পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী আকরামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগ জানিয়েছেন ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে।

সংবাদ সংস্থা পিটিআইকে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির এক কর্মকর্তা বলেছেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আমরা ওয়াসিম আকরামের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

তবে এ ব্যাপারে আকরামকে এখনও কোনও নোটিশ পাঠাননি তদন্তকারীরা। উল্লেখ্য, একই অভিযোগে গত শনিবার গ্রেফতার হয়েছেন পাকিস্তানের ইউটিউবার সাদ উর রহমান। যিনি ডকি ভাই নামেও পরিচিত। ফলে অভিযোগ প্রমাণিত হলে সমস্যায় পড়তে পারেনস সাবেক ক্রিকেটার।

জনপ্রিয় সংবাদ

দেশের তাপমাত্রা সর্বত্র কমতে পারে

জুয়ার প্রচারণার অভিযোগে সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত : ০৭:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫