ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আন্তঃজেলা বাস টার্মিনাল ইজারা দেবে ডিএনসিসি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮৬ বার দেখা হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আন্তঃজেলা বাস টার্মিনাল ইজারা ও অন্যান্য কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সে লক্ষ্যে দরপত্র উন্মুক্তকরণের জন্য ‘দরপত্র উন্মুক্তকরণ কমিটি’ এবং মূল্যায়নের জন্য ‘দরপত্র মূল্যায়ন কমিটি’ গঠন করে দিয়েছে ডিএনসিসি।

রোববার (৩১ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে অফিস আদেশ জারি করে পৃথক দুটি কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, দরপত্র প্রস্তাব উন্মুক্তকরণ কমিটির সভাপতি করা হয়েছে ডিএনসিসির মহাব্যবস্থাপককে (পরিবহন)। পাশাপাশি সদস্য সচিব হিসেবে কাজ করবেন ব্যবস্থাপক (পরিবহন) এবং সদস্য হিসেবে আছেন ডিএনসিসির যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

অপরদিকে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব করা হয়েছে মহাব্যবস্থাপককে (পরিবহন)। কমিটির বাকি সদস্যরা হলেন- আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৪), যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী,উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী ব্যবস্থাপক (সংশ্লিষ্ট বাস টার্মিনাল)।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের দোসরদের দমনে সরকারের কঠোর অবস্থান জরুরি : আবদুস সালাম

আন্তঃজেলা বাস টার্মিনাল ইজারা দেবে ডিএনসিসি

প্রকাশিত : ০৮:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫