ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গাজায় যুদ্ধবিরতি, ঢুকেছে ৬৩০ ত্রাণবাহী ট্রাক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৩০৮ বার দেখা হয়েছে

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রোববার (১৯ জানুয়ারি) গাজা উপত্যকায় খাদ্য ও জরুরি ত্রাণবাহী ৬৩০টি ট্রাক প্রবেশ করেছে। জাতিসংঘের বরাতে দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।

ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়, ১ হাজার ৩০০ ট্রাক রাফাহ সীমান্তে প্রস্তুত আছে। এরপর ত্রাণবাহী আরও ৭০০ ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে। আমরা একা নই, অন্যরা এসব মানবিক সহায়তা প্রস্তুতে কাজ করছেন।

এর আগে মিশর জানিয়েছিল, প্রতিদিন ৫০০ ত্রাণবাহী ট্রাক ঢুকবে গাজায়। তীব্র খাদ্য সংকটের কথা মাথায় রেখে রোববার যুদ্ধবিরতির প্রথম দিনে ৬৩০ ট্রাক প্রবেশ করেছে।

রোববার সারাদিনে রাফা ও অন্য সীমান্ত ক্রসিং দিয়ে মোট ৬৩০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ট্রাকগুলোতে গাজার বাসিন্দাদের জন্য জ্বালানি, ময়দা, চিকিৎসা সামগ্রী, শাকসবজি, মাংস ও অন্যান্য জরুরি ত্রাণ পাঠিয়েছে। এই ট্রাকগুলোর মধ্যে ২৫০টি উত্তর গাজায় পাঠানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন এক হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। হামলায় নিহত হন ১ হাজার ২০০ জন। এর পাশাপাশি ২৫০ জনকে গ্রেপ্তার করে গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা। সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

১৫ মাসের সেই ভয়াবহ অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৪৭ হাজার বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১০ হাজার ৭০০ জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১১ হাজার মানুষ। তিন মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর, কাতার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রচেষ্টায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে গাজায়।

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি

গাজায় যুদ্ধবিরতি, ঢুকেছে ৬৩০ ত্রাণবাহী ট্রাক

প্রকাশিত : ১২:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫