ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

দেবীদ্বারে চিপস খেতে খেতেই ট্রাকের চাকায় নিভে গেল ছোট্ট হাফেজের প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ইউছুফপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ নামে মাত্র ৬ বছরের এক শিশুর মৃত্যুহয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।
নিহত হাফেজ দেবীদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) গ্রামের ওমান প্রবাসী মো. আলী হোসেনের দুই পুত্র ও এক কণ্যা সন্তানের মধ্যে হাফেজ ছিল সবার ছোট।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্র জানায়, সকালে মা’ কুলসুম বেগমের হাত ধরে মুরাদনগরের ঘোষঘর গ্রামে খালার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে দাঁড়িয়েছিল ছোট্ট হাফেজ। মায়ের পাশে দাঁড়িয়েই চুপচাপ চিপস খাচ্ছিল সে। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫৫৫৫৯) নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। মায়ের হাত ধরেই সড়কে শেষ হলো ছয় বছরের জীবনের পথচলা
স্থানীয়রা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রæত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই কান্নায় ভেঙ্গে পড়েন মা’ কুলসুম বেগম ও স্বজনরা। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
দুর্ঘটনার ঘটনায় নিহতের চাচা, অটোরিকশা চালক মো. নবী হোসেন বাদী হয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
মীরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আনিসুর রহমান জানান, ঘাতক ট্রাক ও শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে চিপস খেতে খেতেই ট্রাকের চাকায় নিভে গেল ছোট্ট হাফেজের প্রাণ

প্রকাশিত : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫