ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ডিএনসিসি রামপুরায় ব্যানার-ফেস্টুন অপসারণ করলো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ২৯১ বার দেখা হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ২২ নম্বর ওয়ার্ড এলাকার বাংলাদেশ টেলিভিশন থেকে সিএনজি পাম্প স্টেশন পর্যন্ত, রামপুরা এলাকায় অবৈধ ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব এলাকায় ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ টেলিভিশন থেকে সিএনজি পাম্প স্টেশন পর্যন্ত, রামপুরা এলাকা থেকে অবৈধ ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।

এর আগে শহরের সৌন্দর্য নষ্ট করে শহরের বিভিন্ন জায়গায় দেয়াল লিখন-পোস্টার লাগালে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৩ ও ৪ মোতাবেক সিটি কর্পোরেশন এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিষেধ। এ আইনের ধারা ৬ মোতাবেক অর্থ ও কারাদণ্ডের বিধান রয়েছে।

এই অবস্থায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সব প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধভাবে দেয়ালে লিখেছেন বা পোস্টার লাগিয়েছে তাদের নিজ দায়িত্বে ও খরচে সব দেয়াল লিখন ও পোস্টার অপসারণ করে দেয়াল পুনরায় রঙ করার জন্য অনুরোধ করা হলো। রাস্তায় ময়লা ফেলবেন না। যত্রতত্র ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ। যে সব প্রতিষ্ঠান বা ব্যক্তির দেয়াল লিখন বা পোস্টার লাগানো অথবা যত্রতত্র ময়লা ফেলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে উক্ত আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে লেনদেন খরচ কমাতে ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন

ডিএনসিসি রামপুরায় ব্যানার-ফেস্টুন অপসারণ করলো

প্রকাশিত : ০৯:১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫