ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

বরিশালে পুলিশকে কামড়ে পালিয়েছে ছাত্রদল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি :

পুলিশকে কামড় দিয়ে পালিয়েছে বরিশাল মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুম হাওলাদার। এসময় আসামি মাসুমসহ উপস্থিত অন্যান্য ব্যক্তিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

ঘটনার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে ১৫ জনের নামোল্লেক করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের ওইদিন শেষকার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-নগরীর ভাটারখাল এলাকার বাসিন্দা রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, পালিয়ে যাওয়া মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত ও শিল্পি আক্তার।

মামলায় উল্লেখ করা হয়েছে-সম্প্রতি দায়ের হওয়া একটি মামলা আসামি ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। তাই পুলিশের একটি টিম শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করে।

এসময় মাসুমের পরিবারের লোকজন ও তার সহযোগিরা পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ৬০/৭০ জন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও ইটছুড়ে চালানো হামলায় এসআই নাসিম হোসেনসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়।

একপর্যায়ে মাসুম পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী চারজনকে গ্রেপ্তার করেছে।

সড়কে ভাঙাচোরা ঝাঁকুনি: দেবীদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছেলের মৃত্যু

বরিশালে পুলিশকে কামড়ে পালিয়েছে ছাত্রদল নেতা

প্রকাশিত : ০৭:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫