ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

পিএসসি ৭ জানুয়ারির এটিইও পরীক্ষা স্থগিত করল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (২৯ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভাগীয় কোটায় পূরণযোগ্য সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (দশম গ্রেড) পদের প্রার্থীদের জন্য নির্ধারিত ৭ জানুয়ারির লিখিত পরীক্ষা হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত করা পরীক্ষার তারিখ ও সময় পরে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ জুন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে ১৫৯ জন নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়। তবে আবেদনের শেষ তারিখের ঠিক এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ করে আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়।

পরে ২০২৪ সালে এটিইও পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির আওতায় ১ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ২৫ জুলাই। পরে তা দুই দফায় বাড়িয়ে একই বছরের ২২ আগস্ট পর্যন্ত করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আড়াই বছর এবং আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় দেড় বছর পার হলেও এখনো ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামী ৭ জানুয়ারি পরীক্ষা আয়োজন নিয়ে পিএসসি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশাবাদী হলেও আইনি জটিলতায় তা আবারও স্থগিত হলো।

সরকারি দলের নেতাদের সম্পদ জেলে থাকলেও বেড়েছে কয়েক গুণ

পিএসসি ৭ জানুয়ারির এটিইও পরীক্ষা স্থগিত করল

প্রকাশিত : ১২:৩৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫