ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

অর্থের অপচয় রোধে ক্যাশলেস দেনদেনে উৎসাহিত করা হচ্ছে: বরিশালে গভর্নর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি: দেশে মুদ্রা ছাপানো বাবদ প্রতি বছর ব্যয় হয় বিশ হাজার কোটি টাকা, তাই অপচয় কমাতে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হচ্ছে, এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশাল শহরের স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় এই তথ্য প্রকাশ করেছেন।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ক্যাশলেস লেনদেন বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যা দূর হবে। নতুন ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে কিউআরকোড থাকা বাধ্যতামূলক থাকলে ক্যাশলেস লেনদেন বাড়বে।

তিনি আরও বলেন, দেশের আমদানি নিতি জটিল। সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময়মত দ্রব্য আমদানি হয়না, ফলে পণ্যের দাম বেড়ে যায়। এ সময় নির্বাচনের আগে পেস্কেল ঘোষণার সম্ভাবনা নাই বলে জানান তিনি।

২০২৫-২৬ অর্থবছরে ২য় ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষে বরিশাল অঞ্চলের অংশীজনের মতামত সংগ্রহ বিষয়ক এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। এতে ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ বরিশালের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাউশির নতুন নির্দেশনা শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে

অর্থের অপচয় রোধে ক্যাশলেস দেনদেনে উৎসাহিত করা হচ্ছে: বরিশালে গভর্নর

প্রকাশিত : ০৮:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬