ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তের বিজিবির উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৭০ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে শনিবার সকাল ১১টায় কিরণগঞ্জ বিওপি সংলগ্ন কিরণগঞ্জ ঈদমাঠে সীমান্ত এলাকার অসহায় শীতার্ত ৩০০ পরিিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অনলাইনে সুইচ গিয়ার বিক্রি: এসআরবির হাতে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তের বিজিবির উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ০৫:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬