ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সায়েন্স ল্যাবে ঢাবির বাসে হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৩০১ বার দেখা হয়েছে

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান অবরোধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে শাহবাগ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

মুসাদ্দিক আলী বলেন, “ঢাবির বাসের ওপর হামলাকারীরা কোনো শিক্ষার্থী হতে পারে না। এরা শিক্ষার্থী নামের পরগাছা। সাত কলেজের দাবি-দাওয়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে নয়। তাদের দাবি সরকারের ওপর।”

তিনি আরও বলেন, ‘ঢাবির বাসে ছোড়া পাথর আমাদের হৃদয়ে আঘাত করেছে। এ ঘটনায় আমাদের শিক্ষার্থী আহত হয়েছেন। এ বিষয়ে নির্জীব হয়ে বসে থাকার সুযোগ নেই। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তবে এ পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। আমরা ডাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে নিয়ে এখন আনুষ্ঠানিকভাবে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করব।’

সংবাদ সম্মেলনে ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই দেশের সংকটময় মুহূর্তে পাশে দাঁড়িয়েছে। কিন্তু আজ কিছু দুষ্কৃতকারী আমাদের বাসে হামলা চালিয়েছে।’

সাত কলেজের সমস্যার যৌক্তিক সমাধান প্রত্যাশা করে তিনি বলেন, ‘সাত কলেজের সমস্যা একদিনে সমাধানের মতো না। আমরাও তাদের সমস্যার সমাধান চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের একটা অংশ আমাদের প্রতিপক্ষ হিসেবে ভাবে। এরই ফলশ্রুতিতে তারা আজ আমাদের বাসে হামলা চালিয়েছে। আমরা এ ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি।’

একই সঙ্গে হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জোর আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

বাউফলের কৃতি সন্তান মাহফুজুর রহমান সবুজ বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত

সায়েন্স ল্যাবে ঢাবির বাসে হামলা

প্রকাশিত : ১২:২২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬