ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নওগাঁয় ড্রামট্রাকের চাপায় নিহত ৫

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৬৭ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মহাদেবপুরে ড্রামট্রাকের চাপায় ৫ জন নিহত হয়েছেন । আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস।
নিহত ৫ জনের মধ্যে তাৎক্ষণিক দুইজনের নাম জানা গেছে । তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, ড্রামট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল । পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এক ভ্যানকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় মোট ৫ জন মারা গেছেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনছুর রহমান এই ঘটনায় মোট ৫ জন মারা গেছেন তাহা নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন

নওগাঁয় ড্রামট্রাকের চাপায় নিহত ৫

প্রকাশিত : ১০:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬