ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচিত হলে জনভোগান্তি কমিয়ে নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: তছলিম উদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
নীলফামারী প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লে. কর্ণেল(অব.) মো. তছলিম উদ্দিন(পিএসসি)বলেছেন, নির্বাচিত হলে  স্বাস্থ্য সেবার মান উন্নত করণ,বেকারত্ব দূরীকরণ,কৃষকদের হাতের নাগালে সার-কীটনাশক,উন্নত বীজ,উৎপাদিত ফসলের ন্যায্য মুল্যের ব্যবস্থা,সড়ক প্রশস্তকরণ,তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্ব ,শিক্ষার মান উন্নয়ন,স্কুল-কলেজের উন্নয়নসহ জনভোগান্তি কমিয়ে নাগরিক সেবা দোরগোড়ায় পৌছে দেয়া হবে।তিনি বলেন,জনসংখ্যার তুলনায় ডিমলা সরকারি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি বেমানান।এখানে চিকিৎসক সংকট,ওষুধ সংকট,সেবার মানের সংকট দীর্ঘদিনের।বিজয়ী হতে পারলে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নতকরণ করে সকল সংকটের নিরসন করা হবে।তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নে যা যা করার প্রয়োজন তাই করা হবে।
অটোচালক -ভ্যানচালকদের সমস্যা লাঘবে পদক্ষেপ নেয়া হবে।মামলা জটলা কমানো হবে।কোনো নিরপরাধ মানুষ যাতে মিথ্যে মামলার শিকার হয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেয়া হবে।এ সময় অভিযোগ করে তিনি বলেন, গত ১৫ মাসে আমরা(জাতীয় পার্টি)কিছুই করতে পারিনি।গত কয়েক দিন ধরে নির্বাচনী কাজ করতে পারছি।এখনো অনেক স্থানে আমার ব্যানার খুলে ফেলা হচ্ছে,ছিড়ে ফেলা হচ্ছে। আমরা মাত্র এই কয়েকদিনে সাধারণ মানুষের লাঙ্গলের প্রতি যে ভালোবাসা দেখছি তা গণজোয়ারে রুপ নিয়েছে।
সোমবার(৯ ফেব্রুয়ারি)রাতে ডিমলা উপজেলা জাতীয় পার্টি আয়োজিত সদরের বিজয় চত্ত্বরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।এ সময় তিনি বলেন,অনেকে হিন্দুধর্মাবলম্বীদের হুমকি দিচ্ছেন।লাঙ্গলে ভোট দিলে নাকি ১২ ফ্রেব্রুয়ারি নির্বাচনের পর তাদের দেশ থেকে উচ্ছেদ করা হবে।আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশ হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের।কেউ যদি হুমিক দিয়ে ভোট দিতে বাধাগ্রস্ত করেন তাহলে নিরাপত্তা ও উন্নয়নের প্রতীক লাঙ্গল দিয়ে জবাব দেয়া হবে।একটি দল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছে এখন তারা আবারও নানান চক্রান্ত করে চলেছেন।
জাতীয় পার্টির উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, জাতীয় যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ পায়েল,উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
জনপ্রিয় সংবাদ

নিরাপত্তার চাদরে বরিশাল, ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

নির্বাচিত হলে জনভোগান্তি কমিয়ে নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: তছলিম উদ্দিন

প্রকাশিত : ০৮:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬