ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

আইইউবি আন্তবিশ্ববিদ্যালয় টিটিতে চ্যাম্পিয়ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত ১ম আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তারা শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে ৩-২ সেটে হারিয়ে শিরোপা জেতে। প্রতিযোগিতায় মহিলা এককে এলিট গ্রুপে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন রামহিম বম লিয়ন।

১৬-১৭ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতায় দেশসেরা ৩০টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ টেবিল টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পুরুষ দলগত চ্যাম্পিয়ন আইইউবি দলে ছিলেন রামহিমলিয়ান বম, রিফাত মাহমুদ সাব্বির, মোহাম্মদ জুবাইর খান প্রিতম, তালুকদার মোঃ আব্দুল্লাহ এবং মোঃ তালহা। ঢাবি’র পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মুহতাসিন আহমেদ হৃদয়, সামসন বম, তনয়া মুরং এবং সুব্রত চামা।

পুরুষ দলগততে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে পরাজিত করে ৩য় স্থান অর্জন করেছে ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পুরুষ এককে প্লেট পবে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়কে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। প্লেটে আমিরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (এআইউবি) হারিয়ে ৩য় স্থান হবার গৌরব অর্জন করছে ইউল্যাব ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় মহিলা এককে এলিট গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নওরীন সুলতানা মাহিকে ৩-১ সেটে পরাজিত করে। ঢাবির ইতিহাস বিভাগের সামান্তা হোসেন তুশী আইইউবির ইম্পা খাতুনকে ৩-০ সেটে পরাজিত করে ৩য় স্থান অর্জন করেছে। মহিলা এককে প্লেট পর্বে এআইইউবি এর মার্শিয়া মাহিদ ৩-২ সেটের ব্যাবধানে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাদিয়া ইসলাম জুথিকে পরাজিত করে ১ম হবার গৌরব অর্জন করছে। প্লেট পর্বে ব্র্যাক ইউনিভার্সিটির সানজিদা আহমেদ একই বিশ্ববিদ্যালয়ের তাসমিয়া হুদাকে ৩-০ সেটে পরাজিত করে ৩য় হয়েছে।

প্রতিযোগিতার টাইটেল স্পন্সর উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এবং বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অবঃ) বদরুল আমিন পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে সকল বিজয়ীদের সামনে ৬ষ্ঠ ইসলামিক সলিডরাটি গেমসে মিশ্র দ্বৈতে রৌপ্যজয়ী বাংলাদেশ জাতীয় টেবিল দলের জাভেদ আহমেদ এবং খই খই সাই মারামার হাতে ফেডারেশনের পূর্বঘোষিত ১ লাখ টাকা টাকা করে ২ লাখ টাকার বিশেষ সম্মানার চেক দেয়া হয়।

জনপ্রিয় সংবাদ

আইইউবি আন্তবিশ্ববিদ্যালয় টিটিতে চ্যাম্পিয়ন

প্রকাশিত : ০৩:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬