ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

মায়ের জানাজায় এসে মাফ চাইলেন রানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

মায়ের জানাজায় প্যারোলে সাভারে এসে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত হয়ে সকলের কাছে মাফ চেয়েছেন। এসময় সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে প্যারোলে ছাড়া পেয়ে তার মায়ের জানাজায় আসেন সোহেল রানা।

মৃত মজিনা বেগম সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার মৃত আব্দুল খালেকের স্ত্রী।এ সময় রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘আমার মার জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই।’

রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, আমার চাচি মজিনা বেগম দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরে প্যারোলে আবেদন করলে আমার চাচাতো ভাই রানাকে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে। এ সময় রানা সকলের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। পরে তাকে সাড়ে ৭টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যায় পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোত্তাছিম বিল্লাহ বলেন, রানা প্লাজার মালিক সোহেল রানার মায়ের মৃত্যু হয়েছে। সেকারণে মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মার জানাজায় নিয়ে আসা হয়েছে। পরে জানাজা শেষে সাড়ে ৭টার দিকে রানাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৩ সালে ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডে বহুতলা ভবন রানা প্লাজা ভবন ধসে পড়ে। পরে সেই ভবনের মালিক সোহেল রানাকে ২৮ এপ্রিল ভারত পালিয়ে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত থেকে আটক করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

মায়ের জানাজায় এসে মাফ চাইলেন রানা

প্রকাশিত : ১১:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬