ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

বাংলাদেশ হাইক‌মিশনারের সঙ্গে ভারতের দুই প্রভাবশালী মন্ত্রীর সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শুক্রবার (২০ মার্চ) সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের হাইকমিশনার ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দিনের শুরুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনারের সাক্ষাতের খবর মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ পৃথক পোস্টে জানান জয়শঙ্কর ও রিয়াজ।

বৈঠকের একটি ছবি পোস্ট করে জয়শঙ্কর লিখেছেন, বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে জোর দিয়েছি।

অন্যদিকে বাংলাদেশ হাইকমিশনার লিখেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীরসঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থে এবং অভিন্ন লাভের জন্য ভারতের সঙ্গে একযোগে পথচলা ও কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুত থাকার কথা জানিয়েছি।

এদিন সন্ধ্যায় হাইকমিশনার রিয়াজ ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ নিয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, তাদের আলোচনার কেন্দ্রে ছিল বৃহত্তর অর্থনৈতিক ও বাণিজ্য সম্পৃক্ততা বাড়ানো এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা।

বাংলাদেশ হাইক‌মিশনারের সঙ্গে ভারতের দুই প্রভাবশালী মন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত : ১২:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬