ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ঈদের দিন সড়কে প্রাণ গেল দুইজনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়কে সিএনজি ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) উপজেলার শিমুলিয়া ভান্ডারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা থানার রুবেল (২০) ও রিতি (৮)। তারা সিএনজির যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজি নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রুবেল মারা যান। গুরুতর আহত অবস্থায় রিতিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের দিন সড়কে প্রাণ গেল দুইজনের

প্রকাশিত : ১১:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬