ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

বিএনপির স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২২ মার্চ) দুপুরে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর ফাতেহা পাঠসহ দোয়া করবেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। একই সঙ্গে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়ার আয়োজন করা হবে।

এর আগে ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতাসহ দেশবরেণ্য ব্যক্তিরা বক্তব্য দেবেন। দিবসটি উপলক্ষে এরই মধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌরসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

ঘোষিত এসব কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিএনপির স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি

প্রকাশিত : ১১:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬