ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসকের প্রথম কর্মদিবস দুর্নীতি, স্বজনপ্রীতি ও টেন্ডারবাজি বন্ধের অঙ্গীকার স্নেহাংশু সরকার কুটির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক স্নেহাংশু সরকার কুটি বলেছেন, সকল দল-মতের ঊর্ধ্বে উঠে সবার অংশগ্রহণে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী জেলা পরিষদ গড়ে তুলতে চান তিনি। দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কোনো স্থান থাকবে না— এমন অঙ্গীকারের মধ্য দিয়েই দায়িত্ব পালন শুরু করেছেন তিনি।
মঙ্গলবার সকালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের কার্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পটুয়াখালী জেলা পরিষদের অধীনে জেলার আটটি উপজেলা রয়েছে। এসব উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও পরামর্শ নিয়ে সমন্বিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। জেলার প্রতিটি উপজেলায় সমান গুরুত্ব দিয়ে অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করা হবে বলেও জানান তিনি।

নবনির্বাচিত প্রশাসক আরও বলেন, “জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। মানুষের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
তিনি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রথম কর্মদিবসে তাকে স্বাগত জানাতে জেলা বিএনপির নেতাকর্মীসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা নবনির্বাচিত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সবার মাঝে উৎসবমুখর আমেজ লক্ষ্য করা যায়। নতুন প্রশাসকের নেতৃত্বে পটুয়াখালী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।

আতহার আলি প্রথমবার পিএসএলে ধারাভাষ্য দেবেন

পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসকের প্রথম কর্মদিবস দুর্নীতি, স্বজনপ্রীতি ও টেন্ডারবাজি বন্ধের অঙ্গীকার স্নেহাংশু সরকার কুটির

প্রকাশিত : ০৫:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬