ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানী তেল জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো, ইয়াসীন সাদীক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ ভাবে তেল সরবারহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত তেল সরকারী কোষাগারে জমা রাখা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো, ইয়াসীন সাদীক বলেন, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩১ ব্যারেল ডিজেল ও ৩০ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়। তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

দুমকিতে ভোজ্যতেলের চাহিদা মেটাতে বাড়ছে আবাদ: মাঠে মাঠে সূর্যমুখীর হাসি

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

প্রকাশিত : ১২:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬